রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশকে ফোকলা করেছে সরকারের মানুষ: নজরুল ইসলাম খান

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কানাডার বেগম পাড়ায় যাদের বাড়ি তারা সরকারের লোক। দেশকে ফোকলা করেছে তারাও সরকারের মানুষ।

রবিবার (৩১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সারাদিনে ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ পায়। গ্রামের অবস্থা খুব খারাপ। জ্বালানির অভাবে সারাখানা বন্ধ করছে। ফাঁপা বেলুনের উন্নয়নের পরিবর্তে টেকসই উন্নয়ন চাইলে সরকারেরর পরিবর্তন করতে হবে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে সরকার ভোট চুরি করতে ইভিএমের নামে কারচুপি করতে চায়। নির্বাচিত সরকার না হওয়ায় জনগণের কাছে দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, নিজের স্বার্থে কাজ করেছে মানুষের দিকে তাদের নজর নেই।

তিনি বলেন, ১ বছরের যে বাজেট তার চেয়ে বেশি বিদ্যুৎ খাতে ব্যয় করেছে সরকার। এতদিন বলছে বিদ্যুৎ রপ্তানি করবে এখন আমাদানি করতে ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি করেছে। যারা এখনও উৎপাদনেই যায়নি, তাদেরকে টাকা দিয়ে দেয়া হয়েছে। কুইক রেন্টালের নামে হাজার কোটি কোটি কিছু ব্যক্তিকে দেয়া হচ্ছে।

মানিলন্ডারিংয়ের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে। যারা কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে তারা সরকারের লোক। যারা দেশকে ফোকলা করেছে তারাও সরকারের।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন, সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।


অন্যান্য সংবাদ