সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুই সাংবাদিক পেলেন শান্তিতে নোবেল

ডেস্ক রিপোর্ট / ৬১ জন দেখেছেন
আপডেট : October 8, 2021

এ বছর শান্তিতে নোবেল পেলেন দুইজন সাংবাদিক। তারা হলেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ।

শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে এ বছরের শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়।

২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।

তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান।

পরদিন মঙ্গলবার (৫ অক্টোবর) পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার পদার্থে নোবেল পেয়েছেন তিনজন।

তারা হলেন যুক্তরাষ্ট্রের শুকরো মানাবে, জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালির জর্জিও প্যারিসি। আমাদের জটিল ফিজিক্যাল সিস্টেমে অনবদ্য অবদান রাখায় তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

বুধবার (৬ অক্টোবর) রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য এ পুরস্কার পেয়েছেন তারা।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সাহিত্যে নোবেল পেয়েছেন তাঞ্জানিয়ার আব্দুলরাজাক গুরনাহ। ঔপনিবেশিকতার প্রভাব ও উপসাগরীয় অঞ্চলে শরণার্থীদের ভাগ্য সাহিত্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার স্বীকৃতিসরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।


অন্যান্য সংবাদ