রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দিয়েগো কার্লোসকে দলে ভেড়ালো এ্যাস্টন ভিলা

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : May 28, 2022

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে সেভিয়া থেকে ২৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে এ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিতে কার্লোস দ্রুতই ইংল্যান্ডের আসছেন বলে ভিলা এক বিবৃবিতে নিশ্চিত করেছে।

২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক সেভিয়ার হয়ে ১৩৬টি ম্যাচ খেলেছেন। এই দলটির হয়ে তিনি ২০২০ ইউরোপা লিগ জয় করেছেন। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তার সাথে নিউক্যাসল ইউনাইটেডের আলোচনা হয়েছিল। কিন্তু প্রিমিয়ার লিগের এই ক্লাবটি শেষ পর্যন্ত কার্লোসকে দলে ভেড়াতে ব্যর্থ হয়।

২০১৯ সালে ফরাসি ক্লাব নঁতে থেকে সেভিয়ায় যোগ দিয়েছিলেন কার্লোস। ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। লা লিগা ক্লাবের পক্ষ থেকে কার্লোসের অবদানের জন্য ধন্যবাদ জানানো পাশাপাশি ভবিষ্যতে তার নতুন যাত্রার প্রতি শুভকামনা জানানো হয়েছে।

রোববার ঘরোয়া মৌসুম শেষ হবার পর ভিলা ম্যানেজার স্টিভেন জেরার্ড এনিয়ে তৃতীয় চুক্তি করলেন। ইতোমধ্যেই ফ্রেঞ্চ মিডফিল্ডার বুবাকার কামারাকে পাঁচ বছরের চুক্তিতে মার্সেই থেকে উড়িয়ে এনেছে ভিলা। এছাড়া জানুয়ারিতে বার্সেলোনা থেকে ধারে খেলতে আসা তারকা প্লেমেকার ফিলিপ কুটিনহোর সাথে স্থায়ী চুক্তি সম্পন্ন করেছে ভিলা।


অন্যান্য সংবাদ