শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দিনাজপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

দিনাজপুর সদর উপজেলায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২ যুবক। মঙ্গলবার (১২ই জুলাই) দিনগত রাত সোয়া ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বর্ণ বসাক (২২), এআর ইমন (২৩) ও কসবা এলাকার শাহরিয়ার শাওন (২৪)।

নিহত ইমন ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিহত শাওন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত না করেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি রাতেই দশমাইল হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


অন্যান্য সংবাদ