সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

তুর্কমেনিস্তানের বিরুদ্ধে শনিবার লড়বে বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে শনিবার (১১ জুন) মাঠে নামবে বাংলাদেশ ও তুর্কমেনিস্তান। দুই দলই এর আগে একটা করে ম্যাচ খেলে হেরে মাঠ ছেড়েছে। তাই এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চাইবে দুদলই।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হেরে বাছাই শুরু করেছে বাংলাদেশ। আর স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে তুর্কমেনিস্তান।

ফিফা র‌্যাঙ্কিংয়ে যদিও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তুর্কমেনিস্তান, তবে লাল-সবুজ জার্সিধারীদের কোচ হাভিয়ের কাবরেরা ভালো কিছুর প্রত্যাশা নিয়েই কষছেন ছক।

ফিফা র‌্যাঙ্কিংয়ে তুর্কমেনিস্তানের অবস্থান ১৩৪তম, বাংলাদেশ ১৮৮তম। আগের একমাত্র মুখোমুখি লড়াইয়ের ফলও তুর্কমেনিস্তানের পক্ষে; ২০০২ সালে এশিয়ান গেমসে ৩-১ গোলে জিতেছিল তারা।

আরেকটি পরিসংখ্যানের পাতায় অবশ্য কিছুটা স্বস্তি আছে বাংলাদেশের। এ বছর খেলা তিন ম্যাচের মধ্যে দুটি ড্রয়ের বিপরীতে একটি হার কাবরেরার দলের। অন্যদিকে, তুর্কমেনিস্তান হেরেছে এ বছর দুই ম্যাচ খেলেই। মালয়েশিয়া ম্যাচের আগে থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছিল তারা।

লক্ষ্য নিয়ে বরাবরের মতোই আশাবাদের কথা শুনিয়েছেন কাবরেরা। তুর্কমেনিস্তানকে শক্তিশালী মানলেও তাদের বিপক্ষে ‘সুযোগ আছে’ বলে মনে করেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘শনিবারের ম্যাচের জন্য রিচার্জ হয়েছি, চ্যালেঞ্জ নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সবসময় আমাদের লক্ষ্য জেতা, কিন্তু আবারও বলছি, আমাদের মূল চাওয়াটা হচ্ছে প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলাটা খেলা। আগামীকাল আমাদের সুযোগ আছে এবং এ ব্যাপারে আমি আশাবাদী।”

এদিকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও জানালেন প্রস্তুত তার দল। আমাদের প্রস্তুতি ভালো। গতকাল দলের সবাইকে খুশি দেখেছি, তুর্কমেনিস্তান ম্যাচের জন্য প্রস্তুত সবাই। সবাই খেলার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেন জেবি সিক্স।


অন্যান্য সংবাদ