সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তিন দেশের ১৬ ভেন্যুতে হবে ২০২৬ বিশ্বকাপ

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 17, 2022

আগামী নভেম্বরের শেষ দিকে ৮টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপের ২২ তম আসর। এর মাঝেই ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুক্রবার (১৭ জুন) ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে হবে ২০২৬ বিশ্বকাপের ২৩ তম আসর। যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে ৪৮টি দেশ।

ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১১, মেক্সিকোর তিন ও কানাডার দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পুরো বিশ্বকাপের খেলা।

এক নজরে দেখে নিন ২০২৬ বিশ্বকাপের ভেন্যু শহরগুলো

যুক্তরাষ্ট্র
আটলান্টা (মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম)
বোস্টন (জিলেট স্টেডিয়াম)
ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)
লস অ্যাঞ্জেলস (সোফি স্টেডিয়াম)
নিউইয়র্ক/ নিউজার্সি (মেটলাইফ স্টেডিয়াম)
মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)
ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)
সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)
সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)

মেক্সিকো
গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)
মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)
মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)

কানাডা
টরন্টো (বিএমও ফিল্ড)
ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)

যুক্তরাষ্ট্রের ১৬ ভেন্যুতে আয়োজিত হবে ৬০ ম্যাচ, মেক্সিকো আর কানাডার ভেন্যুগুলো আয়োজন করবে ১০টি করে ম্যাচ।


অন্যান্য সংবাদ