রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডি মারিয়ার গোল-অ্যাসিস্টে জুভেন্টাসের বড় জয়

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 16, 2022

পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যান আনহেল ডি মারিয়া। দল বদলালেও বদলেনি আর্জেন্টাইন ফরোয়ার্ডের জাদু। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়ে অভিষেকেই গোল করে এবং করিয়ে শুরু করলেন নতুন মৌসুম। এতেই বড় জয় পেল তুরিনের বুড়িরা।

সোমবার (১৫ আগস্ট) সিরি আ লিগে নিজেদের প্রথম ম্যাচে সাসসুয়োলোর মুখোমুখি হয় জুভেন্টাস। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এক গোলের সঙ্গে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের জোড়া গোলে সাসসুয়োলোকে ৩-০ ব্যবধানে হারায় তারা।

ডি মারিয়াকে অভিষেকে জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম গোল পেতে মাত্র ২৬ মিনিট অপেক্ষা করতে হয়। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে ‘তুরিনের বুড়ি’দের হয়ে গোলের খাতা খোলেন তিনি।

কেবল গোল করেই ক্ষান্ত হননি এই আর্জেন্টাইন, ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক পাসে ভ্লাহোভিচের গোল বানিয়েও দিয়েছেন। অবশ্য অভিষেকের শেষটা সুখকর হয়নি ডি মারিয়ার। অ্যাবডাক্টর চোট নিয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনো জানা যায়নি।


অন্যান্য সংবাদ