রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টেস্ট ক্রিকেটকে বিদায় নিচ্ছেন মইন

স্পোর্টস ডেস্ক / ৭৫ জন দেখেছেন
আপডেট : September 27, 2021

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার মইন আলী। তবে সাদা বলের ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি। মূলত সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মইন।

৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার ইংল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন ৬৪ টেস্ট। শিকার করেছেন ১৯৫ উইকেট। ২৮ গড়ে তার টেস্ট রান ২ হাজার ৯১৪।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সূত্র অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ- এই দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেললে পরিবারের থেকে দীর্ঘদিন দূরে থাকা হবে। তাই সাদা পোশাকে না খেলার ভাবনা তার অনেকদিন থেকে।

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলের কোচ ক্রিস সিলভারউড ও অধিনায়ক জো রুটের কাছে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন মইন আলী। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন তিনি।


অন্যান্য সংবাদ