রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-২০ র‍্যাংকিংয়ের সাতে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক / ৭৬ জন দেখেছেন
আপডেট : September 2, 2021

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-১ ব্যবধানে। তারপরও টি-২০ র‌্যাংকিংয়ে দশে ছিলো বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জিতেই র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছে টাইগাররা।

বুধবার (১ সেপ্টেম্বর) কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে সাত উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ওই জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে র‌্যাংকিংয়ে সাতে উঠেছে রাসেল ডমিঙ্গো’র দল। উন্নতি হয়েছে তিন ধাপ।

অপেক্ষা আছে আরও সুখবরের। বাংলাদেশ যদি ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ জিততে পারে তাহলে টি-২০ র‌্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে টাইগাররা। যদি বাংলাদেশ ৪-১ ব্যবধানে কিউইদেরও হারাতে পারে তাহলে টি-২০ র‌্যাংকিংয়ে পাঁচে নাম তুলবে মাহমুদুল্লাহ’র দল।

র‌্যাংকিংয়ে তিনে থেকে বাংলাদেশে টি-২০ খেলতে এসেছিলো নিউজিল্যান্ড। তাঁরা চারে নেমে গেছে। তিনে উঠে গেছে পাকিস্তান। এছাড়া টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড ও দুইয়ে আছে ভারত।


অন্যান্য সংবাদ