রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-টোয়েন্টি দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে টপাইগাররা

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

এ মাসেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ দু’টি সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ব্যাট-বলের লড়াই শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগামী ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।
সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট।

টি-টোয়েন্টি শেষে ওয়ানডে সিরিজ সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে- ৭ আগস্ট ও ১০ আগস্ট।

সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায় এবং আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি :
৩০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
৩১ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
২ আগস্ট : তৃতীয় টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
৫ আগস্ট : প্রথম ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)
৭ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)
১০ আগস্ট : তৃতীয় ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)


অন্যান্য সংবাদ