রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এখন গাপটিল

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

বুধবার (২৭ জুলাই) রাতে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৪০ রান করেন গাপটিল। তার ইনিংসে চারটি চার ও দুইটি ছক্কা ছিল। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান গাপটিল।

১১৬ ম্যাচের ১১২ ইনিংসে ৩৩৯৯ রান গাপটিলের। ১২৮ ম্যাচের ১২০ ইনিংসে ৩৩৭৯ রান রোহিতের শর্মার। সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ৩৩০৮ রান করেছেন কোহলি।

গাপটিল ও রোহিতের মধ্যে রানের পার্থক্য মাত্র ২০ রানের। খুব শীঘ্রই হয়তো গাপটিলকে টপকে শীর্ষস্থান দখলে নিবেন রোহিত। কারণ আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু করছে ভারত। অবশ্য আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।


অন্যান্য সংবাদ