রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সাথে পারেনি বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : August 2, 2022

টি-টোয়েন্টিতে হারের বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ দল দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পায়। তবে সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচ হারের পর আজ মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচেও হেরেছে ১০ রানের ব্যবধানে। এতে ২-১ ব্যবধানে সিরিজ হারলো সফরকারীরা। এই হারের ফলে প্রথমবারের মতো জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।

আজ মঙ্গলবার (দোসরা আগস্ট) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি ১০ রানে হেরেছে সফরকারীরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে জয় পায় ৭ উইকেটের ব্যবধানে। শেষটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

এই সিরিজের আগে দুবার দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২০১৩ সালে সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে আর গত বছর ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।


অন্যান্য সংবাদ