রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টিভিতে দেখা যাবে বাংলাদেশের আজকের প্রস্তুতি ম্যাচ

ডেস্ক রিপোর্ট / ৮৩ জন দেখেছেন
আপডেট : October 8, 2021

বিশ্বকাপ মিশনে আজ (শুক্রবার) প্রথমবারের মতো কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ একাদশ নামে আনঅফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচটি খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময় রাত ৮টায় আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ওমান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ একাদশ। আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ হলেও এটি সরাসরি দেখা যাবে টিভিতে।

দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করেছে টি স্পোর্টস কর্তৃপক্ষ।

আজকের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে আগামীকাল (শনিবার) আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে এটি একদিন পিছিয়ে রোববারও হতে আমিরাত যাত্রা।

সেখানে গিয়ে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে দুই ম্যাচও টিভিতে দেখানো হবে কি না তা পরে জানিয়ে দেবে টি স্পোর্টস।

দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ১৫ অক্টোবর ফের ওমানে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরে ১৯ তারিখ ওমান ও ২১ তারিখ পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা।


অন্যান্য সংবাদ