রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

টাকার অভাবে ভুগছে বিসিসিআই

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার স্বত্ব পাঁচ বছরের জন্য বিক্রি করে ৫০ হাজার কোটি টাকা আয় করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে মাস না যেতেই অর্থের অভাবে ভুগছে বিশ্বের সবচেয় ধনী ক্রিকেট বোর্ডটি।

ভারতের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতে ব্যবহার করা হচ্ছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তারা জানায়, ডিআরএস প্রযুক্তি কাজে লাগানোর মতো টাকা নেই বোর্ডের। এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ডিআরএস পদ্ধতি না থাকায় নকআউট পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই আম্পায়ারদের ভুল চোখে পড়েছে। সেমিফাইনালে পশ্চিমবঙ্গ বনাম মধ্যপ্রদেশের ম্যাচে একাধিক ভুল করেছেন আম্পায়াররা। যে ম্যাচগুলো টিভিতে দেখানো হয়নি, সেখানেও ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অনেকের ধারণা। তবে এ বিষয়ে পাত্তাই দিচ্ছে না বিসিসিআই।

এ ব্যাপারে ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা বলেন, ডিআরএস ব্যবহার করতে গেলে খরচ অনেকটাই বেড়ে যায়। স্থানীয় আম্পায়ারদের ওপর আমাদের আস্থা রয়েছে। ফাইনালে ডিআরএস না থাকলে এমন কী আসে যায়! মাঠের আম্পায়ারদের ভরসা করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের দুই সেরা আম্পায়ার কেএন অনন্তপদ্মনাভন এবং বীরেন্দ্র শর্মা রঞ্জির ফাইনাল ম্যাচের দায়িত্বে। ফাইনালে যদি ডিআরএস চালু করতে হয়, তাহলে গ্রুপ পর্বের ম্যাচেও শুরু করা উচিত।

উল্লেখ্য, ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালে সীমিত মাত্রায় ডিআরএস ব্যবহার করা হয়েছিল। সেখানে আসল যে দুটি বিভাগ, সেই হক আই ও আল্ট্রাএজই ছিল না। ফলে কর্নাটকের বিরুদ্ধে ম্যাচে সৌরাষ্ট্র ব্যাটার চেতেশ্বর পুজারা দুইবার কট বিহাইন্ড হওয়ার হাত থেকে বেঁচে যান। কর্নাটক অভিযোগ করে, আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের জন্যই তারা হেরেছে।


অন্যান্য সংবাদ