রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘জিয়াকে যতই খলনায়ক বলুক, তাতে কিছুই যায় আসে না’

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানকে যতই খলনায়ক বলুক আর চর বলুক, তাতে কিছুই যায় আসে না। তিনি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না। তারা একদিন থাকলেও দেশের ক্ষতি।
রবিবার (২৯ মে) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী দল বিএনপি। সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

অন্যদিকে, বিএনপি নেতারা বলেছেন, সরকার দেশীয় ও আন্তর্জাতিকভাবে একা হয়ে যাওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যে কোন সময় সরকারের নিদারুনভাবে পতন ঘটবে।

সভায় নেতারা আরও বলেন, ‘৭২ থেকে ‘৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ গনতন্ত্রকে হত্যা করেছে। সমাজতান্ত্রিক অর্থনীতির নামে দুর্নীতি লুটপাট দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে গিয়েছিলো, সেখান থেকে জিয়াউর রহমান দেশকে উদ্ধার করে মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে গেছেন। খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা, গার্মেন্টস সহ শিল্প কলকারখানার বিকাশ, বিদেশে শ্রম রপ্তানি সহ উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন তিনি।

কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব।

বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের পাচার করা টাকা ফিরিয়ে এনে জায়েজ করার ষড়যন্ত্র চলছে।


অন্যান্য সংবাদ