রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জিম্বাবুয়ে সিরিজ শেষ সোহানের

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

আঙুলের ইনজুরিতে চলমান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে জিম্বাবুয়ে সফরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না সোহান।
গতকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেসার হাসান মাহমুদের বোলিংয়ে কিপিংয়ের সময় বাঁ-হাতের তর্জনিতে চোট পান সোহান।
ম্যাচ শেষে সোহানের আঙুলের এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে সোহানের আঙুলে চিড় ধরা পড়ে। ফলে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন সোহান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। সানি বলেন, ‘আমরা এক্স-রে করেছি, তাতে সোহানের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগে। তাই মঙ্গলবার শেষ টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না।’
জিম্বাবুয়ে সফরে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিলো সোহানের। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে টাইগাররা।
আগামীকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।


অন্যান্য সংবাদ