রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জিম্বাবুয়ে সফর:তিন ফরম্যাটেই খেলবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক / ১১৮ জন দেখেছেন
আপডেট : July 5, 2021

জিম্বাবুয়ে সফরে সাকিব ফিরেছেন দলে। তিন ফরম্যাটেই খেলবেন বাঁহাতি অলরাউন্ডার। তাকে একাদশে পেয়ে দারুণ খুশি ডমিঙ্গো। দলে অদম্য প্রাণশক্তি ও মানসিকতা নিয়ে এসেছেন বলে দাবিও করলেন হেড কোচ।

তার ভাষ্য, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ, টেস্টে ম্যাচে তাদের তাড়না ও মানসিকতা। তাকে ফিরে পাওয়া দারুণ। সে থাকলে দল ভারসাম্যপূর্ণ হয়। সে শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। তাকে পাওয়া তাই সত্যিই দারুণ। এই সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে।’

প্রস্তুতি ম্যাচে সাকিবের পারফরম্যান্স ছিল উজ্বল। বল হাতে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে ৫৬ বলে ৭৪ রান করেন। দীর্ঘদিন পর হাসে তার ব্যাট। ২২ গজে ব্যাট হাতে দীর্ঘ সময় নিষ্প্রভ হয়ে ছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচের আগে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১০ ইনিংসে তার রান ছিল মাত্র ৩৭! অবশেষে প্রস্তুতি ম্যাচে ছোট্ট ক্যামিওতে সাকিব ফিরে পান নিজেকে। এবার মূল মঞ্চে কেমন করেন সেটাই দেখার।


অন্যান্য সংবাদ