রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম শেখ ও এবাদত

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের। কিন্তু ইনজুরিতে জর্জরিত টিম টাইগার্স। তাই জরুরী ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে নাঈম শেখ ও এবাদত হোসেনকে।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে যান উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। এর ধকল না কাটতেই গতকাল প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তিন টাইগার। দুর্দান্ত খেলতে থাকা লিটন দাসের ইনজুরির কারণে সফর থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন। শঙ্কায় রয়েছে তার এশিয়া কাপে খেলা নিয়েও।

লিটনের ইনজুরির ব্যাপারে দলের ফিজিও মুজাদ্দেদ সানি বলেন, লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামিস্ট্রিংয়ে আঘাত প্রাপ্ত হন। পরে ম্যাচ মধ্যবর্তী সময়ে আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড-২ ম্যাসল স্ক্রিন। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে মোটামুটি ৩-৪ সপ্তাহ লেগে যায়। তাই এই সিরিজে আমরা আর লিটনকে পাচ্ছি না।

এদিকে লিটনের মতো গুরুতর না হলেও হাল্কা ইনজুরি আছে মুশফিকুর রহিম, শরিফুল ইসলামের। জিম্বাবুয়েতে দলের যোগ দিতে আজ বিকেলেই ঢাকা ছাড়বেন নাইম ও এবাদত।

বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ১-০ তে পিছিয়ে পড়েছে।


অন্যান্য সংবাদ