সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত হলো আফগানদের

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।

হারারেতে গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল সফরকারী আফগানিস্তান। আগামী ৯ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কায়া ও মিডল-অর্ডার ব্যাটার রায়ান বার্লের জোড়া হাফ-সেঞ্চুরিতে সবক’টি উইকেট হারিয়ে ২২৮ রানের পুঁিজ পায় জিম্বাবুয়ে। কাইয়া ৭৪ বলে ৬৩ ও বার্ল ৬১ বলে অপরাজিত ৫১ রান করেন। এছাড়া সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৪০ রান।

বল হাতে আফগানিস্তানের ফরিদ আহমাদ ৩টি উইকেট নেন। ফজলহক ফারুকি-মোহাম্মদ নবি ও রশিদ খান ২টি করে উইকেট নেন।

২২৯ রানের জয়ের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৪ রান করে বিদায় নেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ।
দলীয় ১৭ রানে গুরবাজকে হারানোর পর দ্বিতীয় উইকেটে জাদরান ও রহমত শাহ ২৩৪ বলে ১৯৫ রানের জুটি গড়েন। রহমত ৮৮ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জাদরান। ১৩৮ বল খেলে ১৬টি চারে অনবদ্য ১২০ রান তুলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ হওয়ায়, ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ৯০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের তৃতীয়স্থানে আফগানিস্তান। ১৪ ম্যাচে ৩ জয়, ১০ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তমস্থানে জিম্বাবুয়ে।
১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট নিয়ে সুপার লিগে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয়স্থানে থাকা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।


অন্যান্য সংবাদ