সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জার্মানির কাছে বিধ্বস্ত ইতালি

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

নেশন্স লিগে ইতালিকে গুঁড়িয়ে দিয়েছে জার্মানি। মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে স্থানীয় সময় মঙ্গলবার রাতে নেশন্স লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতে নিয়ে আবারও নিজেদের জাত চেনালো জার্মানি। জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গুন্দোগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর বিজয়ীদের শেষ দুটি গোল টিমো ভেরনারের।

প্রথমার্ধে রীতিমত একপেশে ফুটবল খেলেছে জার্মানি। দ্বিতীয়ার্ধে ইতালিও চেষ্টা করেছে। তবে তাদের ঘুরে দাঁড়াতে বড্ড দেরি হয়ে গেছে। পাঁচ গোল খাওয়ার পর শেষদিকে এসে দুটি গোল শোধ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তাদের দুই গোলদাতা উইলফ্রেদ নতো ও আলেসান্দ্রো বাস্তোনি।

এবারের আসরের প্রথম তিন ম্যাচে জয়ের দেখা পায়নি জার্মানি। সবমিলিয়ে তারা ছিল চার ম্যাচ জয়শূন্য। ইতালির বিপক্ষে এই দলটিই এভাবে বিধ্বংসী চেহারায় হাজির হবে, কে জানতো! ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় জার্মানি। জিয়ানলুইজি দোনারুমা দুটি সেভ করলেও এরপরই হজম করেন গোল। বাঁ দিক থেকে ডাভিড গাউমের পেনাল্টি স্পটের কাছে বাড়ানো ক্রস থেকে বাঁ পায়ের প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিমিখ।

বিরতির ঠিক আগে ইতালির ডি-বক্সে ইয়োনাস হফমান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। ইলকাই গুন্দোগানের সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ৩-০ করেন থমাস মুলার। এরপর এক মিনিটের মধ্যে (৬৮ আর ৬৯) ভেরনার আরও দুই গোল করলে ৫-০ হয়ে যায় জার্মানির।

৭৮তম মিনিটে ব্যবধান কমায় ইতালি। ১৮ বছর বয়সী উইলফ্রেদ নতো আলতো টোকায় বল জালে পাঠান। যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার বাস্তোনি।


অন্যান্য সংবাদ