শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতীয় ঐক্য নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি: ফখরুল

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : May 24, 2022

জাতীয় ঐক্য গড়তে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এমন তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে ও তুলে ধরা হবে বলেও জানান মির্জা ফখরুল। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা, খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একক সিদ্ধান্ত নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলাই জাতীয় ঐক্যের লক্ষ্য।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। এসময় মির্জা ফখরুল এই হামলার নিন্দা ও হামলাকরীদের গ্রেপ্তারের দাবি জানান।

নির্বাহী প্রধান হিসেবে খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে ফেলে দেয়ার নির্দেশের প্রতিবাদে আগামী ২৬শে মে ঢাকা ছাড়া সকল মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দেন বিএনপি মহাসচিব।


অন্যান্য সংবাদ