শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জর্ডানের বন্দরে বিষাক্ত গ্যাসে নিহত ১৩

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 28, 2022

জর্ডানের লোহিত সাগর তীরবর্তী আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক হয়ে ছড়িয়ে পড়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আড়াই শতাধিক মানুষ। মঙ্গলবার (২৮শে জুন) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে আহতদের মধ্যে ১৯৯ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্রেনের ত্রুটির কারণে একটি রাসায়নিক স্টোরেজ কন্টেইনার নিচে পড়ে গেলে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে এবং এতে করে হতাহতের এ ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্লোরিন গ্যাসভর্তি ওই কন্টেইনারটি ক্রেনের মাধ্যমে ওপরের দিকে উঠানো হচ্ছে এবং তারপর হঠাৎ করে এটি জাহাজের ওপরে পড়ে এবং বিস্ফোরিত হয়। এর পরপরই উজ্জ্বল হলুদ এই গ্যাসের বিপুল অংশ সেখানে ছড়িয়ে পড়তে দেখা যায় এবং এর ফলে ঘটনাস্থলে থাকা মানুষকে নিরাপত্তার জন্য দৌঁড়াতে দেখা যায়।

উল্লেখ্য, ক্লোরিন হলো এমন একটি রাসায়নিক যা শিল্প-কারখানা এবং গৃহস্থালী পরিষ্কারের পণ্যগুলোতে ব্যবহৃত হয়। স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে এটি মূলত হলুদ-সবুজ একটি গ্যাস, তবে সংরক্ষণ ও অন্যস্থানে পরিবহনের জন্য এটিকে চাপ দিয়ে ঠান্ডা করা হয়।

বিবিসি জানিয়েছে, কন্টেইনারটিতে ২৫ থেকে ৩০ টন ক্লোরিন ভরা ছিল এবং জর্ডানের আকাবা বন্দর থেকে সেগুলো জিবুতিতে রপ্তানি করা হচ্ছিল।


অন্যান্য সংবাদ