রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

জরিমানার মুখে নেইমার, গ্রেপ্তারের হুমকি বাবাকে

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : June 23, 2023

ক্রীড়া ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। দীর্ঘ দিন ধরে ইনজুরিতে ব্রাজিলিয়ান পোস্টার বয়। ইনজুরির কারণে লিগের পাশাপাশি জাতীয় দলের সবশেষ দুইটি ম্যাচও খেলা হয়নি তার। এরই মধ্যে বড় দুঃসংবাদ পেলেন নেইমার।

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ব্রাজিলের রিও ডি জেনিরোতে নেইমারের বানানো একটি প্রাসাদের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় তাকে ও তার বাবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সে সঙ্গে নেইমারের বাবাকে গ্রেপ্তারের হুমকিও দেয়া হয়। খবর রয়টাস।

প্রতিবেদনে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে এবং নেইমার ও তার বাবা দোষী প্রমাণিত হলে প্রায় এক মিলিয়ন ইউএস ডলার (পাঁচ মিলিয়ন ব্রাজিলিয়ান মুদ্রা) জরিমানা করা হতে পারে।

এই বিষয়ে স্থানীয় মেয়রের অফিস জানিয়েছেন, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মেয়রের অফিস থেকে বিবৃতি বলা হয়, নেইমারের নির্মাণাধীন প্রাসাদটি রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, নির্মাণাধীন বিলাসবহুল ওই ভবনে পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় তারা টের পেয়েছেন।

এছাড়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর পানি ব্যবহার করা হয়েছে। পানির প্রবাহ পরিবর্তন করা হয়েছে। অনুমতি ছাড়া সৈকতের বালি ব্যবহার করা হয়েছে। অনুমতি ছাড়া মাটি খনন ছাড়াও শিলা-পাথর সরানো হয়েছে।

মেয়রের অফিস বলেছে, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ হলো, অনিয়মগুলো মূল্যায়ন করা। পরিবেশগত ক্ষতির বিষয়টি অনুমান করে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া এবং জরিমানার নোটিশ জারি করা। যা এক মিলিয়ন ডলারের কম হবে না।’

বিষয়টি নিয়ে নেইমারের পরিবারের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নেইমারের বাবা স্থানটি পরিদর্শন করেছেন। ভিডিওতে তাকে কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়াতেও দেখে গেছে।

উল্লেখ্য, নেইমার ২০১৬ সালে প্রায় ১০ হাজার স্কয়ার মিটারের জায়গাটি কিনেছিলেন।


অন্যান্য সংবাদ