শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জনগণ যত দিন চাইবে, তত দিন আ. লীগ ক্ষমতায় থাকবে: কাদের

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দেয়া না দেয়ার বিএনপি কে প্রশ্ন রেখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আছে। জনগণ যত দিন চাইবে, তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। বিএনপির চাওয়া না–চাওয়ায় কোনো কিছু আসে যায় না।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে বিএনপির উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক। জনগণ চাইলে জয়লাভ করুক। বিএনপি তো নির্বাচনপ্রক্রিয়াই বিশ্বাস করে না। তারা চায়, চক্রান্ত করে যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এই ঐক্য ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যের নামে বিএনপি ও তার দোসররা মূলত শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশ-বিদেশে চক্রান্ত করছে। তাদের এ চক্রান্ত প্রতিরোধ ও প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত।

ব্রিফিংয়ের আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডানা এল ওল্ডস।


অন্যান্য সংবাদ