রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘জনগণের সঙ্গে তাচ্ছিল্য করে সিলেটে রিলিফ দিচ্ছে সরকার’

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

জনগণের সঙ্গে তাচ্ছিল্য করে সিলেটে রিলিফ দিচ্ছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, গণমানুষের দল হিসেবে সিলেটের বানভাসী মানুষের পাশে আছে বিএনপি। আরো জানান, স্থানীয় কর্মীরা ১০ লাখ টাকার অনুদান বানভাসী মানুষের হাতে তুলে দিয়েছে।

এসময় তিনি জানান, বিএনপি ইতোমধ্যেই গণমানুষের দল হিসেবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। বন্যা আক্রান্ত এলাকায় বিএনপির নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বৈঠক হয়েছে৷ সিদ্ধান্ত হয়েছে অঙ্গ সংগঠনগুলো নিজেদের ব্যানারে ত্রাণ কার্যক্রম চালাবে। সংগঠনগুলো স্টিয়ারিং কমিটি গঠন করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। প্রায় ১০ হাজার লোকের কাছে খাবার পৌঁছে দিয়েছে সিলেট, সুনামগঞ্জ বিএনপি। শখানেক নৌকা কাজ করছে দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে। ছাতকের অবস্থা সবচেয়ে খারাপ। প্রায় ১০ লাখ টাকা স্থানীয় বিএনপি উত্তোলন করে বিতরণ করেছে।

এই মূহুর্তে তিনটি কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে নিয়ে খাবারের ব্যবস্থা করা। বন্যা শেষে গৃহনির্মাণ করা এবং বিশেষ করে বন্যা পরবর্তী কৃষকদের পুনরায় পুনর্বাসন করতে পরিকল্পনা নেয়া হয়েছে দলের পক্ষ থেকে।


অন্যান্য সংবাদ