রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

চেলসির রুগিডার এখন রিয়ালের, ডেকেছিল বার্সাও

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

গত মাসেই খবর বের হয়েছিল নিজেদের রক্ষণের সমস্যা কাটাতে চেলসির সেন্টারব্যাক অ্যান্টনিও রুডিগারকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। অবশেষে সব গুঞ্জনকে বাস্তবে প্রমাণিত করে আনুষ্ঠানিকভাবে রিয়ালে মাদ্রিদে যোগ দিলেন অ্যান্টনিও রুডিগার।

সোমবার মেডিকেল পরীক্ষার পর বার্নাব্যুতে এ জার্মান ডিফেন্ডারকে পরিচয় করিয়ে দেয়া হয়। ৪ বছরের চুক্তিতে মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। সপ্তাহে বেতন পাবেন ৩ লাখ ১৫ হাজার পাউন্ড। চেলসিতে ২ নম্বর জার্সি পরে খেলেছেন রুডিগার। রিয়ালে এই জার্সি রাইটব্যাক দানি কারবাহলের। রিয়াল তাকে ১২ ও ২২ নম্বর জার্সির মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলেছিল। আর রুডিগার ২২ নম্বর জার্সিটা পছন্দ করেছেন।

বল নিয়ে কিছুক্ষণ কসরতের পর রিয়াল সমর্থকদের প্রতি ভিডিও বার্তাও দেন রুডিগার। সংবাদ সম্মেলনে বসার আগে চুক্তি সই, ছবি তোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সারেন তিনি। এ সময় রুডিগারের সঙ্গে ছিলেন তার স্ত্রী লরা ও দুই সন্তান।

সংবাদ সম্মেলনে রিয়ালে যোগ দিতে পেরে উচ্ছাস প্রকাশ করে ২৯ বছর বয়সী সাবেক চেলসি ডিফেন্ডার আরও বলেন, বার্সেলোনা থেকে প্রস্তাব এলেও রিয়াল ছাড়া অন্য কিছু ভাবেননি রুডিগার।


অন্যান্য সংবাদ