সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চীন থেকে এলো আরও ২০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক / ৬৭ জন দেখেছেন
আপডেট : August 31, 2021

চীন থেকে দেশে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এসে পৌঁছেছে। সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভ্যাকসিন আনা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থেকে রাতেই টিকাগুলো গ্রহণ করেন। পরে তা ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোতে নিয়ে যাওয়া হয়। এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

চীনের সঙ্গে করা ক্রয় চুক্তির আওতায় দেশে আসা এটি পঞ্চম চালান। এ নিয়ে দেশটি থেকে মোট এক কোটি ডোজ দেশে এসে পৌঁছেছে।

এছাড়া, গত ১৬ আগস্ট দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করেছে সরকার। এই চুক্তির ফলে চীনের সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এই চুক্তি হয়।


অন্যান্য সংবাদ