শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গাজীপুরে বাস-পিকআপ সংঘর্ষে ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপচালক জিন্নাত (২৬), তিনি কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে।

অপরজন পিকআপের যাত্রী দেলোয়ার হোসেন (২৬), একই জেলার সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, আনুমানিক আজ সকাল সাড়ে ৬টার সময় কাপাসিয়া থানাধীন রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় ঢাকায় যাওয়ার উদ্দেশে অনন্যা পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জের দিকে যাওয়া পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গুরুতর আহত পিকআপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। ওই দুর্ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


অন্যান্য সংবাদ