শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খালেদ মাহমুদের ফোন পেয়েই বাংলাদেশে ছুটে আসেন শ্রীরাম

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

টি টোয়েন্টি ক্রিকেটে কখনোই ভালো অবস্থানে যায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। এই শর্টার ভার্সনে নেই তেমন কোন সাফল্য। তাই ক্রিকেটারদের ভেতরে প্রতিনিয়ত যেমন চাপ কাজ করছিল তেমনই চাপে ছিল ক্রিকেট বোর্ড। সেই চাপ থেকে বের হতে কোচিং প্যানেলে অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ শ্রীধরন শ্রীরামকে উড়িয়ে নিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি এই ফরম্যাটে থাকছেন না হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তাই এই অজি কোচকেই টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয় বোর্ড।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে দুবাইতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলেন দল নিয়ে শ্রীরাম বলেন, আমি অস্ট্রেলিয়া দলের দায়িত্ব ছেড়ে টিএনপিএলে ধারাভাষ্য দিচ্ছিলাম। তখন খালেদ মাহমুদ সুজন আমাকে ফোন করেন। তারা আমাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে পেতে চায়। আমিও রাজি হয়ে যাই। ছুটে চলে আসি বাংলাদেশে। আর এখন আমি আপনাদের সামনে আছি।

তিনি বলেন, আমি মনে করি এটা খুব সহজ ব্যাপার ছিল। আমি আমার ভূমিকা সম্পর্কে বেশ পরিষ্কার। কোচিং স্টাফে দক্ষ কয়েকজন কোচ আছে। আমি আশা করি তারা দারুণভাবে দায়িত্ব পালন করবে। আমার মূল কাজটা হচ্ছে অধিনায়ক, টিম ডিরেক্টর ও এসব দক্ষ কোচদের সমন্বয় করে কাজ করা।

দলে নিজের ভূমিকা জানিয়ে শ্রীরাম বলেন, আমি দলকে নেতৃত্বের যায়গায় নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া ও আইপিএলে আমার অর্জিত টি-টোয়েন্টির কোচিং অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।


অন্যান্য সংবাদ