রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে নেয়ার দাবি বিএনপির

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 12, 2022
Mirza-Fakhrul

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

গতকাল শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে সরকারের কোনও দায় নেই। তার এ বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আল্লাহ না করুক, খালেদা জিয়ার কিছু হোক। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে।

এসময় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। চিকিৎসকদের সুচিকিৎসায় আমাদের মাঝে ফিরে এসেছেন উনি। এখন উনার উন্নত চিকিৎসা প্রয়োজন। দেশে যা নেই। তাই তাকে বিদেশে পাঠাতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ ঘিরে সকাল থেকে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড-ইউনিট-থানার নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে তাদের স্লোগানে প্রেসক্লাব এলাকা মুখর হয়ে ওঠে। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


অন্যান্য সংবাদ