সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ক্রোয়েশিয়ার কাছে হারলো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 14, 2022

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ফ্রান্সের ভঙ্গুর চেহারা তত সামনে আসছে। উয়েফা নেশন্স লিগে টানা চার ম্যাচ জয় বঞ্চিত থাকলো এমবাপেরা। এমনকি ঘরের মাঠেও জয়ের দেখা যাচ্ছে না সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা। চতুর্থ ম্যাচে হেরেছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার কাছে।
সোমবার রাতে ঘরের মাঠে ‘এ’ লিগের এক নাম্বার গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ফ্রান্স। ক্রোয়েটদের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। এই হারে গ্রুপের তলানিতেই থাকল ফ্রেঞ্চরা।

নেশন্স লিগে কোনো জয়ের দেখা না পাওয়া ফ্রান্স প্রথম ম্যাচে ১-২ গোলে হারে ডেনমার্কের কাছে। পরে টানা দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার সঙ্গেও ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের শুরু থেকে ফ্রান্সকে চাপে ফেলে দেয় ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের মাঠে পাঁচ মিনিটেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেন লুকা মদ্রিচ। তার গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর প্রথমার্ধে ছয়টি শট নিয়েও ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স।

ম্যাচে দ্বিতীয়ার্ধেও বল জাল ভেদ করতে পারেনি করিম বেনজেমারা।। আক্রমণের পরিমাণ বাড়িয়েও পায়নি ম্যাচে ফেরার রসদ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে।


অন্যান্য সংবাদ