সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ক্রিকেটকে বিদায় জানালেন পোর্টারফিল্ড

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 17, 2022

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়াম পোর্টারফিল্ড। আয়ারল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রান সংগ্রহের তালিকায় পোর্টারফিল্ডের অবস্থান রয়েছে দুই নম্বরে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে চার বছর ধরে ২২ গজে দেখা যায়নি এই ব্যাটারকে।

বৃহস্পতিবার (১৬ জুন) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পোর্টারফিল্ডের। ১৪৮ ম্যাচে ১১ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে এ আইরিশ ব্যাটার রান করেছেন ৪ হাজার ৩৪৩। অভিষেকের দুই বছর পর জাতীয় দলের হয়ে প্রথম টি-টোয়েন্টি খেলেন তিনি। ৬১ ম্যাচ খেলে ৩ ফিফটিতে পোর্টারফিল্ডের রান ১ হাজার ৭৯।

২০০৮ সালে ২৩ বছর বয়সে আয়ারল্যান্ড দলের নেতৃত্ব পান তিনি। ৩১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ৯৫০৭। এর মাঝে ২৫৩ টি ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পোর্টারফিল্ড। দুটি ওয়ানডে বিশ্বকাপ ও পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন এ সফল কাপ্তান।


অন্যান্য সংবাদ