রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোয়ার্টার ফাইনালে জকোভিচের সামনে নাদাল

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোর লড়াইয়ে পাঁচ সেটের থ্রিলার জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। ফেলিক্স অগার-আলিয়াসিমের সঙ্গে ‘৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩’ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পান ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল।

দুর্দান্ত শেষ ষোলোর লড়াইয়ের পর এবরা কোয়ার্টার ফাইনালে ২০ গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের মুখোমুখি হবেন নাদাল। দুই তারকার সেমিফাইনালের উঠার লড়াই দেখা অপেক্ষা সমর্থকদের।

রোঁলা গারোতে কখনো চতুর্থ রাউন্ডের আগে বাদ পড়েননি নাদাল। আজ ফেলিক্স অগারের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে ফিরেন আসরের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন।

ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘কোনো সন্দেহ ছাড়াই এটা আমার জন্য গুরুত্বপূর্ণ জয়। আমি ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারিনি। পরের দুই সেটে ঘুরে দাঁড়ানোর পর তৃতীয়টিতে আরও ভালো হয়েছে।’

এদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটা সহজেই জিতেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। শেষ আট নিশ্চিত করতে দিয়েগো শোয়ার্টম্যানকে ‘৬-১, ৬-৩, ৬-৩’ সরাসরি সেটে হারান তিনি।

নাদালের আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জকোভিচ ম্যাচের শেষে বলেছিলেন, ‘শেষ আটে নাদাল কিংবা ফেলিক্স অগার যেই আসুক আমি প্রস্তুত। আর নাদালের বিপক্ষে রোলা গারোতে খেলা মানে শারীরিক যুদ্ধ।’


অন্যান্য সংবাদ