রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

প্যারাগুয়েকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আলফনসো লোপেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (২৭শে জুলাই) ভোরে হওয়া ম্যাচটিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের পক্ষে গোল দুইটি করেছেন আরি বোর্গেস ও বিত্রিজ জানেরাত্তো।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে ব্রাজিল ও কলম্বিয়া। গ্রুপপর্বের চার ম্যাচে প্রতিপক্ষের জালে ন্যুনতম তিনটি করে গোল দিয়েছিল ব্রাজিল। সেমিতে এসেও তারা খেলেছে দাপুটে ফুটবল। সবমিলিয়ে পাঁচ ম্যাচে ১৯ গোল করে, কোনো গোল হজম না করে ফাইনালে উঠলো ব্রাজিল নারী দল।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য তারা অন্তত ২৩টি শট করে। যার মধ্যে আটটিই ছিল লক্ষ্য বরাবর।

ব্রাজিলের দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ১৬ মিনিটের সময় বিত্রিজের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন আরি বোর্গেস। এর ১২ মিনিট পরে বিত্রিজ নিজেই নাম তোলেন স্কোরশিটে। তাকে বল এগিয়ে দেন অ্যান্তোনিয়া ডা কস্তা সিলভা।

এই ম্যাচ হেরে শিরোপার দৌড় থেকে বিদায় নিলেও, প্যারাগুয়ের সামনে এখন রয়েছে তৃতীয় হওয়ার হাতছানি। আগামী শনিবার আরেক সেমিফাইনালে পরাজিত দল আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামবে তারা। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।

অন্যদিকে ফাইনালে ওঠা দুই দলই এখন পর্যন্ত রয়েছে অপরাজিত। এ গ্রুপ থেকে চার ম্যাচে ১৩ গোল করে সেমিফাইনালে উঠেছিল কলম্বিয়া। বিপরীতে তারা হজম করে তিনটি। অন্যদিকে পুরো আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে কোনো গোল হজম করেনি ব্রাজিল।

এবার ব্রাজিলের সামনে হাতছানি অষ্টমবারের মতো নারী কোপা আমেরিকা জেতার। আগের আট আসরে মাত্র একবারই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৬ সালে নিজেদের ঘরের মাঠে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বাকি সাত আসরেই বাজিমাত করেছে সেলেকাও ফেমেনিনারা।

ব্রাজিল ২০২৩ ফুটবল বিশ্বকাপের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে নিয়ে এখনো শঙ্কা থেকেই যাচ্ছে। কেননা তাদেরকে বিশ্বকাপের আসরে সরাসরি খেলতে হলে কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে পরাজিত করতে হবে।

ল্যাতিন আমেরিকা থেকে নারীদের বিশ্বকাপে সরাসরি ৩টি দল খেলার যোগ্যতা অর্জন করে। সেই তিনটি দলের মধ্যে দুটি হচ্ছে ফাইনালে উঠা দু’দল ব্রাজিল এবং কলম্বিয়া।

উল্লেখ্য গত মঙ্গলবার আর্জেন্টিনা প্রথম সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়।


অন্যান্য সংবাদ