রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোপার অষ্টম শিরোপা জিতল ব্রাজিল

রিপোর্টারের নাম : / ২০ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নারীদের কোপা আমেরিকার অষ্টম শিরোপা জিতল ব্রাজিল। রোববার (৩১ জুলাই) ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি গোলে শিরোপা নিশ্চিত করেন সেলেসাওরা।

ম্যাচের শুরুতেই বল নিয়ন্ত্রণে রাখে ব্রাজিল। তবে কলম্বিয়াও হাল ছাড়েনি। ব্রাজিলের গোলপোস্টে বেশি শট নিয়েছে তারা। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি স্বাগতিকরা। ফাইনালে হেরে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো কলম্বিয়া।

নারী কোপা আমেরিকার ৯য়টি আসরের প্রতিবারই ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে সেইবার ফাইনালে হেরেছিল দলটি।

২০১৮ সালেও স্বাগতিক চিলিকে হারিয়ে শিরোপা জিতে ব্রাজিল। এবার কলম্বিয়াকে হারিয়ে আবারও নিজেদের অবস্থান ধরে রাখলো ব্রাজিল।

কোপার ফাইনালে ওঠায় ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ও কলম্বিয়া। এছাড়াও টুর্নামেন্টে তৃতীয় অবস্থানে থাকায় ২০২৩ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।


অন্যান্য সংবাদ