রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কাতার বিশ্বকাপে ভারতীয়দের ভিসা বাতিল!

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সারাবিশ্বের মুসলিমদের তোপের মুখে পড়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার। সেই অবমাননার জের এবার আছড়ে পড়েছে বিশ্বকাপেও। সম্প্রতি ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপূর শর্মা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সমর্থকদের কাতারে প্রবেশের জন্য আপাতত ভিসা দেয়া বন্ধ রেখেছে আয়োজক দেশটি। ভারতীয় ফুটবল দল বিশ্বকাপে যাওয়ার যোগ্য না হলেও ফুটবলপ্রেমী ভারতীয়রা উপস্থিত হয় খেলা দেখতে। এবার সেই পরিকল্পনাও ভেস্তে যাওয়ার পথে।
খবরে বলা হয়, সম্প্রতি এক ভারতীয় সমর্থকের বিশ্বকাপে যাওয়ার আবেদন বাতিল করে দিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ইমেইলে সেই ভারতীয় সমর্থককে জানিয়ে দেয়া হয়, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কাতার সরকার কিছু দেশের সমর্থকদের প্রবেশের আবেদন খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
সোশ্যাল মিডিয়া ও বেশ কিছু সংবাদমাধ্যমে এ নিয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত কাতার সরকারের পক্ষ থেকে এরকম কোনো স্পষ্ট নির্দেশ সামনে আসেনি। তবে নুপূর শর্মার বক্তব্য সামনে আসার পর থেকেই কাতার, ইরান, সৌদি আরবসহ ওআইসির একাধিক মুসলিম দেশ নুপূরের বক্তব্যের বিরোধিতা করে ভারত সরকারের পক্ষ থেকে এই মন্তব্যের জন্য ক্ষমা দাবি করেছে। তাই এখনই কমল বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে বা ভুল বলতে রাজী নন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সম্প্রতি বিজেপির মুখপাত্র নুপূর শর্মা এক টিভি বিতর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননামূলক মন্তব্য করেন। তারপরেই সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে ভারতের বৈদেশিক নীতিতে।
মধ্যপ্রাচ্যসহ অন্যান্য ইসলামিক দেশের পক্ষে সেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এমনকি ভারতীয় পণ্য বয়কটের আহ্বানও জানানো হয় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওআইসিভুক্ত দেশগুলোতে।
এদিকে বৈশ্বিক চাপের মুখে তড়িঘড়ি করে নুপূর শর্মাকে বহিষ্কার করেছে বিজেপি। অন্যদিকে হাওড়ার অঙ্কুরহাটিতে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ১১ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। এর ফলে গভীর রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নুপূর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমকে আক্রমণ ও অবরোধের নিন্দা করেছেন। অন্যদিকে নুপূর শর্মা, নবীন জিন্দালের পাশাপাশি আসাদুদ্দিন ওয়াইসির নামেও এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর দায়েই এই এফআইআর বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ