বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কত আসনে ইভিএম, জানা যাবে কাল

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে তা নিশ্চিত হতে কাল বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এর আগে ইসির সাথে সংলাপে ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে ১৪টি রাজনৈতিক দল। কয়েকটি দল চায় অর্ধেক আসনে। শুধু আওয়ামী লীগ চায় ৩০০ আসনে ইভিএম।

অন্যদিকে ইভিএম নিয়ে বিএনপির আপত্তি আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন। দলটিকে নির্বাচনে আনা নিয়েও মাথাব্যথা নেই তাদের।

এ পরিস্থিতির মধ্যেই আগামী নির্বাচনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে ইসি। বর্তমানে ৭০ থেকে ৮০ আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা রয়েছে কমিশনের। এর বেশি আসনে করতে চাইলে এখনই নতুন মেশিন কেনার প্রক্রিয়া শুরু করতে হবে। সেলক্ষ্যে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বরেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে, এখনো সে সিদ্ধান্ত হয়নি। ইসি তার সক্ষমতা ও যৌক্তিকতা বিবেচনা করে এ মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যেসব আসনে ইভিএমে ভোট হবে, সেখানে ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নানা অভিযোগ নিয়ে প্রশ্ন ছিলো এই কমিশনের কাছে। তিনি জানান, যেহেতু বিএনপি দলটি সংলাপে আসেনি, তাই তাদের কোনো আপত্তিই আমলে নেয়া হচ্ছে না।

এসময় কমিশনার আরো বলেন, কাউকে লোভ দেখিয়ে, সন্তুষ্ট বা অনুরোধ করে ভোটে আনবে না ইসি। এছাড়া বিএনপি চাইলে যে কোনো সময় আলোচনায় আসতে পারে বলেও জানান কমিশনার মো. আলমগীর।


অন্যান্য সংবাদ