রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়লেন শহীদুল

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

ইনজুরির কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন না বাংলাদেশি ফাস্ট বোলার শহীদুল ইসলাম। টেস্ট আর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন তরুণ ডানহাতি এই পেসার। তার পরিবর্তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় তিন ফরম্যাটের জন্যই আরেক তরুণ পেসার হাসান মাহমুদের ডাক পড়েছে দলে।

অনুশীলনের সময় পাঁজরের পেশিতে টান পড়ে সাইড স্ট্রেইন হয় শহীদুলের। এজন্যই উইন্ডিজ সফর থেকে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে হয়েছে। শেষ মুহুর্তে এসে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়ায় বেশ হতাশা নিয়েই শহীদুল বলেন, সাইড স্ট্রেইন হঠাৎ করেই হয়ে গেলো। ইনজুরির ওপর তো হাত নেই। সামনে অনেক খেলা। আগে সুস্থ হই।

টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, শহীদুল দারুণ ছন্দে ছিল। তবে ও চোটে পড়ায় বিকল্প হিসেবে কাউকে দলে নিতে হচ্ছে। সে জায়গায় হয়তো হাসান মাহমুদই থাকবে। এবারের ডিপিএলে সব ম্যাচ খেলেছে সে। সিরিজে টেস্টের মূল বোলার মোস্তাফিজ, খালেদ আর এবাদত। হাসানকে কিছুটা সময় দিলে ভালো হবে। অনুশীলনের সুযোগ পাবে সে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দলের ফিজিও বায়েজিদুল ইসলাম শহীদুলকে পর্যবেক্ষণ করে দেড় মাস বিশ্রাম নিতে বলেছে। ততদিনে আগামী জিম্বাবুয়ে সফরের আগেই তরুণ এই পেসার ফিট হয়ে উঠবেন আশা করা যায়।


অন্যান্য সংবাদ