মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে দারুণ রেকর্ড রোহিত শর্মার

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে ভারত। ফ্লোরিডায় এই ম্যাচে রোহিত শর্মারা ৫৯ রানের বড় জয় ঘরে তোলে। এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখে ভারত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিতে নিয়েছে তারা। তারা এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।

এই সিরিজ জিতে দারুণ রেকর্ড গড়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দলটি টানা আটটি সিরিজ জিতেছে। ৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯টিতে জিতেছেন রোহিত। এর আগে ৩৫ ম্যাচে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান দলের।

রোহিতের নেতৃত্বে ভারতীয় দলের সাফল্য শুধু এখানেই থেমে নেই, তারা টানা ৫টি সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করেছে।

চলমান সিরিজে সে ধারাবাহিকতা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ পারেনি ভারতকে অল্প রানে আটকাতে। রোহিতরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ক্যারিবীয়দের ইনিংস থামে ১৩২ রানে। ভারতের পক্ষে আবেশ খান, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণৌই দুটি করে উইকেট নেন। আর্শদীপ সিং ১২ রানে তিন উইকেট পান।

রোহিত শর্মা নেতৃত্বে ভারতের সাম্প্রতিক সাফল্য :

টি-টোয়েন্টি : নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়

ওয়ানডে : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়

টি-টোয়েন্টি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়

টি-টোয়েন্টি : শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়

টেস্ট : শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়

টি-টোয়েন্টি : ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়

ওয়ানডে : ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়

টি-টোয়েন্টি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত (এক ম্যাচ বাকি)।


অন্যান্য সংবাদ