রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে যা বললেন তামিম

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 17, 2022

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এ জয়ের মধ্যে দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে সিরিজ হারের দুঃখ ঘুচালো টাইগাররা।

এদিকে টস হেরে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিমরা।

শনিবার (১৬ জুলাই) সিরিজ জয়ের পর গণমাধ্যমকে টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, আমরা সবসময় ঘরের মাঠেই ভালো ছিলাম। কারণ উইকেট ও কন্ডিশন আমাদের পরিচিত। কিন্তু গায়ানার মাঠের পরিস্থিতি বোঝা বেশ কঠিন ছিল। সেই পরিস্থিতি সামলে সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা সিরিজ জয় করেছি। তাই আমি আমাদের অর্জনে গর্বিত।

তিনি বলেন, পুরো সিরিজে আমাদের দলের অন্যতম সেরা কয়েকজন খেলোয়াড় সাকিব, মুশফিক অনুপস্থিত ছিলেন। আমরা তাদের মিস করেছি। তবে এটি দলের নতুনদের জন্য একটি দুর্দান্ত সুযোগ ছিল। আমি মনে করি তারা সে সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে।

অধিনায়ক বলেন, এ সিরিজে বিশেষ করে সোহান, নাসুম ও তাইজুলের প্রশংসা করতেই হয়। ঠান্ডা মাথায় তারা যেভাবে খেলেছে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একটি উদাহরণ। বিশেষ করে তাইজুল যা করেছে এটি তার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। পুরো সফর জুড়ে সে দলের সঙ্গে ছিল কিন্তু মাঠে নামতে পারেননি। কিন্তু প্রতিটি অনুশীলন সেশনে তাকে দেখা গেছে। যখনই সে সুযোগ পায় তখনই সেটি দারুণভাবে কাজে লাগায়।


অন্যান্য সংবাদ