রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওয়ানডে ক্রিকেটে ১শটি ছক্কার স্পর্শ তামিমের

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১শটি ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

গতরাতে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।

৪টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তামিম। বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে পেসার এন্ডারসন ফিলিপকে ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন তামিম। এই ছক্কায়, ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।

২০০৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ছক্কা মারেন তামিম। ক্যারিয়ারের ২২৬তম ম্যাচের ২২৪তম ইনিংসে এসে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মুশফিকুর রহিমের। ২৩৩ ম্যাচের ২১৮ ইনিংসে ৮৫টি ছক্কা মেরেছেন মুশফিক। ২০৭ ম্যাচের ১৮০ ইনিংসে ৭২ ছক্কা নিয়ে টেবিলের তৃতীয়স্থানে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।


অন্যান্য সংবাদ