শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফাঁসলেন নাজমুল হুদা

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফাঁসলেন নাজমুল হুদা, চলবে বিচার: হাইকোর্ট

কোন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মিথ্যা মামলা করা বিচার বিভাগের জন্য হুমকি, এমন মন্তব্য করেছে হাইকোর্ট। এভাবে মামলা করলে সুপ্রিম কোর্ট থাকবে না। এর মাধ্যমে বিচার ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করা হয়েছে বলেও মন্তব্য করে হাইকোর্ট।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে তদন্তে মামলা মিথ্যা প্রমাণ হওয়ায়, নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করে দুদক।

সেই মামলা বাতিল চেয়ে করা আবেদন মঙ্গলবার (৭ জুন) খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ।

বিচারিক আদালতে নাজমুল হুদার বিরুদ্ধে চলা মামলা ৬ মাসের মধ্য নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় একটি মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। মামলার অভিযোগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এস কে সিনহা।

মামলায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই ২০২০ সালে মামলা করে দুদক।


অন্যান্য সংবাদ