রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এশিয়া কাপের আগে বড় দুশ্চিন্তায় পাকিস্তান

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 12, 2022

আর মাত্র ১৪ দিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৫তম আসরের। চলতি মাসের ২৭ তারিখে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়েই পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ২৮ আগস্ট মুখেমাখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে পাকিস্তান দল বেশ বিপদেই আছে।

দলের অন্যতম সেরা তারকা শাহিন শাহ আফ্রিদির চোট বড় দুশ্চিন্তায় রেখেছে দলটিকে। শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে চোট পেয়েছিলেন আফ্রিদি। এই কারণে দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই খেলতে হয় পাকিস্তানকে। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি আফ্রিদি।

এদিকে আসন্ন নেদারল্যান্ডস সফরে যাওয়ার আগে শাহিনের চোট নিয়ে নতুন খবর দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। জানিয়েছেন চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি পাক এই পেসার। তবু তাকে নিয়েই নেদারল্যান্ডস সফরে যাচ্ছে পাকিস্তান দল।

কেন শাহিনকে নিয়ে নেদারল্যান্ডসে যাচ্ছেন, তার জবাবে পাক অধিনায়ক জানান, ‘শাহিনের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। ডাক্তার এবং ফিজিওরা দলের সঙ্গে সফর করছেন, সে কারণে আমরা তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এর ফলে তার যত্নটা ভালভাবে নেয়া যাবে। আমরা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপও আছে।’

বাবরের আশা, শাহিন অন্তত একটা ম্যাচে হলেও খেলতে পারবেন। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমরা আশা করছি সে নেদারল্যান্ডসে অন্তত একটি ম্যাচ খেলতে পারবে। না হলে আশা করছি এশিয়া কাপে খেলবে সে।’

নেদারল্যান্ডস সফরের জন্য ঘোষিত দলের কথা জানিয়ে বাবর বলেছেন, ‘এশিয়া কাপের জন্য দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কোচ ও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর সেরা দল বেছে নেওয়া হয়েছে। নেদারল্যান্ডস সফরের পরই এশিয়া কাপ, তাই দল পরিবর্তনের কোনও সুযোগ নেই।’


অন্যান্য সংবাদ