রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এশিয়ান কাপ আয়োজনে আগ্রহী চারটি দেশ

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

কোভিড-১৯ সংক্রমনের কারণে চীন সড়ে যাওয়ার পর ২০২৩ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে চারটি দেশ। চার বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিন কোরিয়া, কাতার ও ইন্দোনেশিয়া। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষনা করা হবে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।
করোনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার পর গত মে মাসে ২৪ জাতির এই টুর্নামেন্ট আয়োজন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় চীন। ফলে নতুন আয়োজক দেশের খোঁজে নামে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আয়োজক হওয়ার আবেদনের জন্য আগ্রহী দেশ গুলোকে সময় বেঁধে দেয় মহাদেশীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী শুক্রবার বিডের শেষ তারিখ নির্ধারন করেছে সংস্থাটি।
এর আগে ২০১৫ সালে এই টুর্নামেন্টের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজনের আশা করছে দেশটি। এদিকে ১৯৬০ সালে টুর্নামেন্টের আয়োজক দক্ষিন কোরিয়া সবার আগে এই টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল।
২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার অবশ্য এর আগে দুইবার এশিয়ান কাপের আয়োজন করেছিল। ১৯৮৮ ও ২০১১ সালে টুর্নামেন্টটির আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি। তবে এর আগে কখনো এশিয়ান কাপের আয়োজন করেনি ইন্দোনেশিয়া।
আগামী ১৭ অক্টোবর আয়োজক দেশের নাম ঘোষনা করবে এএফসি। ২০১৯ সালে এই টুর্নামেন্টের সর্বশেষ শিরোপাটি জয় করেছিল কাতার।


অন্যান্য সংবাদ