সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

এবার ব্রাজিলের বিরুদ্ধে না খেলতে আদালতে মেসিরা

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 15, 2022
এবার ব্রাজিলের বিরুদ্ধে না খেলতে আদালতে মেসিরা

বিশ্বকাপের সব দল চূড়ান্ত। এখন বাছাই-পর্বের হার-জিতের কোনো প্রভাব নেই। তবুও ম্যাচটি খেলাতে তৎপর ফিফা। অন্যদিক বারবার অনীহা দেখাচ্ছে আর্জেন্টিনা। তৎপরতা আর অনীহার মাঝে এবার নতুন পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বহীন এই ম্যাচটি না খেলার জন্য গিয়েছে সর্বোচ্চ আদালতে।

বিশ্বকাপ বাছাইপর্বের স্থগিত হওয়া ম্যাচটি ঠেকাতে ক্রীড়া সালিশি আদালতেও (সিএএস) গিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল এক টুইট বার্তায় জানান, খেলাধুলার সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের মাঠে বিশ্বকাপ বাছা পর্বের ম্যাচ খেলতে যায় আর্জেন্টিনা। দলের ৪ খেলোয়াড় কোভিড প্রটোকল ভঙ্গ করায় খেলা শুরু হওয়ার পরপরই সে ম্যাচ স্থগিত করে সাও পাওলোর স্বাস্থ্য সংস্থা। পরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি এখনো মাঠে গড়ায়নি। যদিও অন্যান্য সব ম্যাচ শেষ হয়ে বাছাই চূড়ান্তও হয়েছে।

কিন্তু বাছাই চক্র সম্পন্ন করার জন্য ব্রাজিল-আর্জেন্টিনাকে ম্যাচটি খেলতে চাপ দেয় ফিফা। ঠিক হয় সেপ্টেম্বরের শেষ দিকে ব্রাজিলের মাঠেই ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। ২১ বা ২২শে সেপ্টেম্বর সম্ভাব্য তারিখ ধার্য করা হয়। কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে ম্যাচটি খেলা বিপজ্জনক মনে করছে দুই দল।

বিশেষ করে, এই ম্যাচে যদি কেউ চোটে পড়ে কিংবা লাল কার্ড দেখে, তাহলে মূলপর্বে তার জের টানতে হবে তাদের। কাজেই শেষতক ম্যাচটি হলেও দ্বিতীয় সারির দল মাঠে নামানোর সম্ভবনা প্রবল।


অন্যান্য সংবাদ