রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এটিপি র‌্যাংকিং থেকে বাদ পড়লেন ফেদেরার

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

সেই ১৯৯৭ সালের পর ঘটলো বিরল ঘটনা। টেনিস জগতের কিংবদন্তী রজার ফেদেরারের নাম ছাড়াই প্রকাশ হলো এটিপি র‌্যাংকিং। উইম্বলডনের পর এটিপি যে র‌্যাংকিং প্রকাশ করেছে, তাতে নামই নেই রজার ফেদেরারের।

চোটের জন্য গত ৫২ সপ্তাহ কোর্টের বাইরে রয়েছেন ৪০ বছর বয়সী ফেদেরার। গত বছর উইম্বলডনের পর আর টেনিস খেলেননি তিনি। তাই এটিপি র‌্যাংকিংয়ে জায়গা হয়নি ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিকের।

উইম্বলডন শুরুর আগেও ফেদেরার ছিলেন এটিপি র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে। তাতে তিনি যে কোনো গ্র্যান্ডস্ল্যামেই সরাসরি খেলার সুযোগ পেতেন। কিন্তু মাত্র দু’সপ্তাহেই তার নাম উধাও হয়ে গেলো র‌্যাংকিং থেকে।

শেষ ৫২ সপ্তাহের অর্জিত পয়েন্টের হিসাবে এটিপি র‌্যাংকিংয়ে জায়গা পান টেনিস খেলোয়াড়রা। কিন্তু গত ৫২ সপ্তাহে ফেদেরার কোনো ম্যাচ না খেলায় তার সংগ্রহে কোনো র‌্যাংকিং পয়েন্টও নেই।

১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর পেশাদার টেনিসে পা রাখার সময় ফেদেরার ছিলেন এটিপি র‌্যাংকিংয়ে ৮০৩ নম্বরে। তিনিই পরে ৩১০ সপ্তাহ বিশ্বের এক নম্বর জায়গা দখলে রেখেছিলেন। টানা ২৩৭ সপ্তাহ ফেদেরারকে শীর্ষস্থান থেকে সরাতে পারেননি কেউ।

এদিকে ২১তম গ্র্যান্ডস্ল্যাম জিতেও র‌্যাংকিংয়ে তিন ধাপ নেমে গেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকা এখন ৭ নম্বরে।


অন্যান্য সংবাদ