সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এক বছর পর পাকিস্তান টেস্ট দলে ইয়াসির শাহ

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

এক বছর ইনজুরি ও মামলার ধকল কাটিয়ে খেলায় ফিরছেন পাকিস্তানের অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহ। পাকিস্তানের সাদা জার্সির দলে ফিরতে মুখিয়ে আছেন তিনি। আগামী মাসে শ্রীলঙ্কা বিপক্ষে বাবর আজমদের সঙ্গে জায়গা হয়েছে তারও।

৩৬ বছর বয়সী ইয়াসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২১ সালের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

গত এক বছর খুব সংগ্রামের মধ্য দিয়ে গেছে তাঁর। ইনজুরির সঙ্গে লড়াই করেছেন, নাম উঠে গিয়েছিল ধর্ষণ মামলায়ও। যদিও পরে মামলা থেকে রেহাই পেয়েছেন ইয়াসির।

২০১৫ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। সেই সিরিজে ১৯.৩৩ গড়ে ২৪ উইকেট নিয়েছিলেন ইয়াসির। আগামী ১৬ জুলাই গলে হবে প্রথম টেস্ট। শেষ টেস্ট ২৪ জুলাই, কলম্বোতে।

একনজরে পাকিস্তান স্কোয়াড :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আহমেদ, হারিস রউফ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।


অন্যান্য সংবাদ