সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

উয়েফা কনফারেন্স কাপ ফুটবল: শিরোপা রোমা’র ঘরে

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : May 26, 2022

উয়েফা কনফারেন্স কাপ ফুটবলের শিরোপা জিতেছে এএস রোমা। ফাইনালে ডাচ ক্লাব ফেইনর্ড রটার্ডামকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের পাতায় উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি।

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত কোন ইউরোপিয়ান ফুটবলের শিরোপা জয় করলো রোমা। দলটির কোচ জোসে মরিনিও গড়েছেন আরেক রেকর্ড। ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে তিনি জিতে নিলেন দু’বার চ্যাম্পিয়ন্স লিগ, দু’বার ইউরোপা লিগ এবং একবার কনফারেন্স লিগের শিরোপা।

আলবেনিয়ার তিরানায়, ম্যাচের প্রথমার্ধের ৩২ মিনিটে দিনের একমাত্র গোলটি করেন রোমার নিকো জানিয়োলো। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে শিরোপা জয়ের উল্লাসে মাতেন জোসে মরিনিওর শিষ্যরা।


অন্যান্য সংবাদ