শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উয়েফার বর্ষসেরার ট্রফি পেলেন করিম বেনজেমা

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে বেনজেমার নাম ঘোষণা করা হয়।

এবারের উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার যে বেনজেমার হাতে উঠছে তা অনেকটাই নিশ্চিত ছিল। তবে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল রিয়াল মাদ্রিদ সতীর্থ থিবো কর্তোয়া এবং ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্র“ইনা। তবে তাদের পেছনে ফেলে বর্ষসেরার পুরস্কার জেতেন বেনজেমা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে রিয়াল মাদ্রিদকে জেতানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল করিম বেনজেমার। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ১৫ গোল করেন এই তারকা। ছিল একটি গোলে অবদানও। এবার মৌসুমজুড়ে তার গোল ৪২টি। তারই যেন স্বীকৃতি পেলেন বেনজেমা। গতবার এই পুরস্কার উঠেছিল চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহোর হাতে।

এদিকে, এবার উয়েফা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেলাস। বর্ষসেরা কোচ (পুরুষ) নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলত্তি এবং বর্ষসেরা নারী কোচ ইংল্যান্ডের সারিনা উইগম্যান।


অন্যান্য সংবাদ