রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমার পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট / ২৩১ জন দেখেছেন
আপডেট : September 5, 2021

উজানের ঢল আর বৃষ্টিতে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ দেশের বড় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৯টি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে উত্তর ও মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে ১৩টি জেলার লাখো মানুষ। এছাড়া প্রবল স্রোতে বসতভিটাসহ আবাদী জমি নদী গর্ভে চলে যাচ্ছে।

ভাঙ্গন হুমকিতে রয়েছে বিভিন্ন স্থাপনা। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বেড়েছে পানিবাহিত নানা রোগ। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলে কয়েকটি নদীর পানি কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা এবং বগুড়া জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে, প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আজো ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। দুই ঘাটে পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।


অন্যান্য সংবাদ